দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার

আপলোড তারিখঃ 2019-06-10 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা বিজিবি ৬-এর পরিচালক লে. ক. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার দামুড়হুদার পিরপুরকুল্লা মাঠে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু এবং রোববার চাকুলিয়া মাঠে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। আটক করা গরু দর্শনা কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)