দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের দোস্ত গ্রাম থেকে বাংলা মদসহ সাব্বির (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাব্বির চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট গ্রামের ভিটাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে মামলা পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন গতকাল শনিবার রাত নয়টার দিকে চার-পাঁচজন বন্ধুকে সঙ্গে নিয়ে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। এ সময় ইজিবাইকটি সড়কের বেগমপুরের দোস্ত গ্রামের আলী হোসেনের দোকানের সামনে পৌঁছালে হিজলগাড়ি ফাঁড়ি পুলিশের টহলদল ইজিবাইকটির গতি রোধ করে। এরপর ইজিবাইকটি তল্লাশি করে একটি প্লাস্টিকের বোতল ভর্তি এক লিটার বাংলা মদসহ সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ সাব্বিরের সঙ্গে থাকা বন্ধুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। সাব্বিরের বিরুদ্ধে মামলা পূর্বক গতকাল রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।
