চুয়াডাঙ্গায় সিগারেট চুরির সময় চোর আটক

আপলোড তারিখঃ 2019-06-09 ইং
চুয়াডাঙ্গায় সিগারেট চুরির সময় চোর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের একটি পান-বিড়ির দোকান থেকে পাঁচ প্যাকেট সিগারেট চুরি করে পালানোর সময় হাতেনাতে ফয়সাল (২০) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। এ সময় তাঁর কাছ থেকে সিগারেটসহ চার পুরিয়া গাঁজাও উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার রাত দশটার পর ওই চোরকে আটক করা হয়। আটক চোর ফয়সাল শহরের ইসলামপাড়ার মিল্টুর ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বড় বাজার হাসান চত্বরের পান-বিড়ির দোকানের মালিক আশরাফ রাতের খাবার খাওয়ার জন্য বাড়িতে যান। এ সময় দোকানে কেউ ছিল না। এ সুযোগে ফয়সাল দোকানে ঢুকে চার প্যাকেট গোল্ডলিফ ও এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশের খবর দিলে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাজিব আলীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে। এ সময় তাঁর শরীর তল্লাশি করে মানিব্যাগের ভেতর থেকে চার পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। দোকানের মালিক আশরাফ জানান, পাশের দোকানদারকে দেখতে বলে রাতের খাবার খাওয়ার জন্য বাড়িতে যান তিনি। বাড়ি যাওয়ার পর মুঠোফোনের মাধ্যমে জানতে পারেন তাঁর দোকান থেকে সিগারেট চুরি করে পালানোর সময় এক চোরকে আটক করেছেন স্থানীয় ব্যক্তিরা। পরে দোকানে এসে দেখেন গোল্ডলিফ ও বেনসন সিগারেট মিলে মোট প্রায় সাড়ে আটশ টাকার সিগারেট নিয়ে পালানোর চেষ্টা করেছিল ফয়সাল। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ওই চোরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে আটক ওই চোরকে থানা হেফাজতে সোপর্দ করে হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)