দর্শনায় মাদক কারবারিদের সংঘর্ষে ব্যবসায়ী জখম

আপলোড তারিখঃ 2019-06-08 ইং
দর্শনায় মাদক কারবারিদের সংঘর্ষে ব্যবসায়ী জখম ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ফেনসিডিল ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাদকব্যবসায়ী ও লাইনম্যানদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাদকব্যবসায়ীদের ভোমরের আঘাতে রানা নামের এক সাধারণ কাঁচামাল ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছে। গত বৃহস্পতিবার দর্শনা পৌর এলাকার হল্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন বাজারপাড়ার মৃত হুজুর আলীর ছেলে পুলিশের সোর্স ও মাদকের টোল আদায়কারী আলোচিত মাসুম ও তাঁর ভাগ্নে রাজুর ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিল। এ সময় দর্শনা হল্ট স্টেশন টাওয়ারপাড়ার নুরু বাইলধারার জামাই আলোচিত মাদকব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী সাদেক ও হল্ট স্টেশনপাড়ার মৃত আকালে জোয়ার্দ্দারের ছেলে জসীম জোয়ার্দ্দার এবং গ্রামের মাঝপাড়ার আবু বক্করের ছেলে রোকন ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে মাদক পাচারের লাইনম্যান মাসুমকে বলে, লাইন খরচ দেওয়ার পরও কীভাবে মাদকের চালান ধরা পড়ল। একপর্যায়ে লাইনম্যান মাসুম ও মাদকব্যবসায়ীদের মধ্যে বাগ্বিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে লাইনম্যান মাসুমের ওপর হামলা চালায়। এ সময় পরিস্থিতি শান্ত করতে একই পাড়ার দর্শনা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দারের ছেলে হল্ট স্টেশন বাজারের কাঁচামাল ব্যবসায়ী রানা জোয়ার্দ্দার এগিয়ে এলে মাদকব্যাবসায়ীরা তাঁর বাঁ কাঁধে দেশীয় অস্ত্র ভোমর দিয়ে আঘাত করেন। এতে রানা রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় ব্যক্তিরা আহত রানাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দর্শনা তদন্ত কেন্দ্রের ও দামুড়হুদা থানা-পুলিশ। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় রাজু ও মাসুম পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করেন অভিযুক্ত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে। এদিকে মাদকব্যবসায়ী ও মাদকের লাইনম্যানদের মধ্যে মারধরের ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী রানা রক্তাক্ত জখম হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর থেকে এলাকার মাদকব্যবসায়ী ও মাদকের লাইনম্যান উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত থানার এসআই তপনসহ ফোর্স ঘটনাস্থলে পৌছায়। সেখানে পৌছানোর পর কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালে দর্শনা হল্ট স্টেশন হতে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনে মাদকব্যবসায়ী সাদেক ও জসীমের ১৯৬ বোতল ফেনসিডিল খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনটি পৌছানোর আগেই জিআরপি পুলিশ তা আটক করে। এ ঘটনায় মাদক ব্যবসায়ীরা মাদক পাচারের জন্য লাইনম্যান মাসুমকে টাকা দেওয়া সত্ত্বেও পুলিশ আটক করায় এ ঘটনাটি ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)