মেহেরপুরে স্বপ্ন’র আয়োজনে ফানুস উৎসবে প্রতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-06-08 ইং
মেহেরপুরে স্বপ্ন’র আয়োজনে ফানুস উৎসবে প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ‘স্বপ্ন’ পরিবারের আয়োজনে অনুষ্ঠি হয়েছে ফানুস উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে এ মনোরম অনুষ্ঠান হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফানুস উৎসবের উদ্বোধন করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, স্বপ্ন সংগঠনের এই ফানুস উৎসবের মধ্যে দিয়ে আমরা আলোকিত সমাজের চেহারা দেখছি। আমাদের সমাজ যেন নষ্ট না হয়, আমাদের তরুণ প্রজন্মরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই এ ধরণের সামাজিক আন্দোলনভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাকে আলোকিত করতে হবে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে একটি বার্তা বয়ে যাবে মাদকের বিরুদ্ধে। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আল কামাল সিদ্দিকী। যুগ্ম সচিব জাহাঙ্গীর হোসেন, মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ঢাকাস্থ মেহেরপুর সমিতির সভাপতি এএলএম জিয়াউল হক। স্বপ’র সভাপতি তুহিন আরণ্যর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোস্তাকুর রহমান তুষার। এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)