ভারত সীমান্ত দেখতে বেরিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-06-08 ইং
ভারত সীমান্ত দেখতে বেরিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: ঈদে বন্ধুর সঙ্গে জীবননগর বেড়াতে এসে বজ্রপাতে ফরিদপুর সদরপুরের যুবক শাকিল মোল্লার (২৭) মৃত্যু হয়েছেন। গত বুধবার ঈদের দিন দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শাকিলের অপর সঙ্গী মনির (২৫) আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাজ্জাদ হোসেন (২৮) ফরিদরপুর জেলার সদরপুর উপজেলার অকোটেরচর ইউনিয়নের জিএমডাঙ্গি গ্রামের জাকির মোল্লার বাড়িতে কাজ নেন। সেখানে জাকির মোল্লার ছেলে শাকিলের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। ঈদে বাংলাদেশ-ভারত সীমান্ত দেখার জন্য সাজ্জাদের সাথে শাকিল জীবননগর বেড়াতে আসেন। দরিদ্র সাজ্জাদ শাকিলকে নতুন তেঁতুলিয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে রাখেন। পরদিন সকালে ঈদের নামাজ পড়ে সীমান্ত দেখতে বেরিয়ে পড়েন তিনজন। বেলা সাড়ে ১১টার দিকে আকস্মিক বজ্রবৃষ্টি শুরু হলে তাঁরা গোয়ালপাড়ার স্টক ইয়ার্ডের সামনের গোলঘরে অবস্থায় নেন। এ সময় সেখানে আরও চারজন পথচারী অবস্থান করছিল। কন্তিু হঠাৎ করে বজ্রপাত হলে শাকিল মাটিয়ে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)