চুয়াডাঙ্গায় চাঁদরাতে আতশবাজি : আহত ২

আপলোড তারিখঃ 2019-06-08 ইং
চুয়াডাঙ্গায় চাঁদরাতে আতশবাজি : আহত ২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চাঁদরাতে আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে দুই কিশোর গুরুতর আহত হয়েছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার আলুকদিয়া নওদাপাড়া আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত ব্যক্তিরা হলো চুয়াডাঙ্গা আলুকদিয়া নওদাপাড়ায় মাসুদুর রহমানের ছেলে ও গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তন্ময় এবং একই এলাকার ইউসুফ আলীর ছেলে বাদশা (১৬)। স্থানীয় ব্যক্তিরা জানান, ঈদের আগের রাতে তন্ময় ও বাদশা বন্ধুদের নিয়ে আলুকদিয়া আনসার ক্যাম্পের সামনে আতশবাজি ফোটাচ্ছিল। এ সময় একটি বাজিতে আগুন ধরিয়ে দিলেও তা ফুটছিল না। তন্ময় বাজিটির না ফোটার কারণ দেখতে গেলে হঠাৎ ওই বাজিটি ফোটে। এ সময় হঠাৎ ফোটা আতশবাজিতে তন্ময়ের বাঁ দিকের চোখ ঝলসে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পরিতোষ কুমার ঘোষ তন্ময়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ও বাদশার শরীরের বিভিন্নস্থান আতশবাজির বিস্ফোরণে আহত হওয়ায় তাকে হাসপাতালের সাজার্রি ওয়ার্ডে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)