ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে তিনি ঈদোত্তর নেতাকর্মীদের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, এক জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, গণমানুষের ভালোবাসায় আমার জীবন ধন্য।’ তিনি বলেন, ‘ঈদের এই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ প্রতিটি মানুষের জীবনে বারবার ফিরে আসুক।’ তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টারের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, আওয়ামীল নেতা আব্দুর রশিদ, রেজাউল ইসলাম তবা, সহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এ্যাড. বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, জেলা সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান, হেলাল উদ্দিন, জোহান আলী, নেতা সাইফুর রহমান পিন্টু, টগর, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা, সাকিব, সৈকত, হাসান, সুরুজ, রকি, হাসান, সজিব, পিয়াস, রোমান প্রমুখ।
শুভেচ্ছাকালে ছেলুন জোয়ার্দ্দার এমপিকে সখ ফ্লিমস, তরিকা ফেডারেশন, দেখি বাংলার রুপ সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
