ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
সামাজিক যোগাযোগ ভিত্তিক সংগঠন CHUADANGA বাংলাদেশের প্রথম রাজধানী গ্রুপের আয়োজনে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা কুমারী জমিদার বাড়িতে (ভেটেরনারী কলেজ) এ ঈদ অনুষ্ঠিত হয়। গ্রুপের এডমিন ফেরদৌস হাবিব ও সাইফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রুপের প্রধান এডমিন মশিউর রহমান। অতিথি হিসেবে প্রথম পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক। গ্রুপের অপর এডমিন মুফতি মাসুদুর রহমানের কন্ঠে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন এডমিন সাইমুম রেজওয়ান। গ্রুপের সদস্যদের জন্য কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন খেলাধুলা ও মধ্যাহ্নভোজের আয়োজন ছিল। পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
