ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আব্দুল গাফফার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তার গরুটিও মারা যায়। ঈদের দিন বুধবার দুপুর ১২টার দিকে পূর্বমাঠপাড়া মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল গফফার মহেশপুর বাঁশবাড়িয়া গ্রামের গেন্দু ফকিরের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাÍ কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, দুপুরে নিজ বাড়ির পাশে ফসলের ক্ষেতে গরু চরানোর সময় আব্দুল গাফফার বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান।
