পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

আপলোড তারিখঃ 2019-06-08 ইং
পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা হার্ট ফাউন্ডেশন ও মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিহি কৃষ্ণপুরে গ্রামীণ জনজীবনে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা হার্ট ফাউন্ডেশন ও চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুস্তাক জোয়ার্দ্দারসহ ২০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। এ সময় সদর উপজেলা ও আশপাশের প্রায় পাঁচ শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। সেই সঙ্গে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকার ওষুধ বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে এ মেডিকেল ক্যাম্প। এর আগে সকাল ১০টায় সদর উপজেলার ডিহি কৃষ্ণপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এ বিষয়ে মেডিকেল ক্যাম্পের দায়িত্বে থাকা ডা. ইয়াসিন আরাফাত মালিক বলেন, ‘আমরা চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতিবছর দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে থাকি। গ্রাম অঞ্চলের মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবা ও তাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এ মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা দেন ডা. ইয়াসিন আরাফাত মালিক, ডা. শিরীন, ডা. শেফা, ডা. শাপলা, ডা. রুনা ও ডা. রিনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)