মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন

আপলোড তারিখঃ 2019-06-03 ইং
মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মজু’র মাতার বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মরহুম এহসানুল হক মালিকের সহধর্মীনি শাহারজান খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ যোহর তাঁর নিজ বাসভবনে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করেন মাওলানা হাফিজুর রহমান, মুফতি আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব হযরত মাওলানা জুনাইদ আল হাবিবী। শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বদরুল আলম। এতে অংশ নেন দলমত নির্বিশেষে নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। দোয়া মাহফিলের সার্বিক তত্ত্ববধানে ছিলেন মরহুমার পুত্র চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু, অ্যাড. মাকসুদুল হক মকসু, শাহরিন হক মালিক ও মাইনুল ইসলাম মালিক হারুন এবং পরিবারবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)