শৈলকুপায় ভ্যান চালককে গলাকেটে হত্যা!

আপলোড তারিখঃ 2019-06-03 ইং
শৈলকুপায় ভ্যান চালককে গলাকেটে হত্যা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের মাঠে সন্ত্রাসীরা আরিফুল ইসলাম (৩২) নামে এক ভ্যান চালককে গলাকেটে হত্যা করেছে। গতকাল রোববার সকালে ছোট মৌকুড়ি গ্রামের পীরতলা নামক স্থান থেকে আরিফুলের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিরুল কুষ্টিয়ার ইবি থানার শৈলগাড়ি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক দলের সদস্য মিঠুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মিঠুনের বাড়ি ইবি থানার গড়াইটুপি গ্রামে। তার স্বীকারোক্তি মোতাবেক ছোট মৌকুড়ি গ্রামের আমিরুল ইসলামের পুকুর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও নিহত আরিফুলের ভ্যান উদ্ধার করেছে পুলিশ। গ্রামবাসি রোববার সকালে উপজেলার বড় মৌকুড়ী গ্রামের পীরতলা মাঠের ক্যানালের ধারে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রোববার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সামাজিক বিরোধের জের ধরে শনিবার রাতের কোন এক সময় খুনি মিঠুনসহ তার আরো দুই সহযোগী আরিফুলকে ধরে এনে গলা, হাতের কব্জি ও আঙ্গুল কেটে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে হত্যার মোটিভ ও ক্লু উদ্ধার করা হলো। এখন বাকী দুই আসামী গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)