শৈলকুপায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ!

আপলোড তারিখঃ 2019-06-02 ইং
শৈলকুপায় প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় ওই যুবতী কাপড় ধুতে বাড়ির পাশে নদীতে গেলে একই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে রাব্বুল মোল্লা (২১) তাকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শৈলকুপার ফুলহরি আলমডাঙ্গা আব্দুল হাই কলেজের ছাত্র রাব্বুল মোল্লা এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ওই যুবতীতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান শুক্রবার রাত ১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ধর্ষণের শিকার মেয়েটিকে দেখতে যান এবং তার বক্তব্য রেকর্ড করেন। মেয়েটির ভাই অভিযোগ করেন, তার প্রতিবন্ধি বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাব্বুল মোল্লা ধর্ষণ করেছে। শৈলকুপা থানার ওসি আইয়ূবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের ঘটনায় শনিবার দুপুরে একটি মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)