পুলিশের বাধায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

আপলোড তারিখঃ 2019-06-02 ইং
পুলিশের বাধায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গার রাধাকান্তপুরে পুলিশের বাধায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মৌসুমি নামের এক দশম শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার রাতে বাল্যবিবাহ ঘটনা শুনে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাহ বন্ধ করে দেয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আসাবুলের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মৌসুমিকে (১৫) বিবাহ দেওয়ার জন্য বাড়িতে ধুমধামে আয়োজন চলছিল। মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কনের বাড়িতে গেলে বরপক্ষ ভৌ-দৌড় দিয়ে পালিয়ে যায়। কনের বাবাকে ডেকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন ও যদি মেয়েকে বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই সুজন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)