ঘুর্ণিঝড়ে উড়াল দিল ৩ হাজার কোয়েল পাখি!

আপলোড তারিখঃ 2019-06-02 ইং
ঘুর্ণিঝড়ে উড়াল দিল ৩ হাজার কোয়েল পাখি! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে ঘুর্ণিঝড়ে এক খামারীর প্রায় ৩ হাজার কোয়েল পাখি উড়ে গেছে। মারা গেছে প্রায় ৪ শতাধিক। এতে খামারীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিয়াম কোয়েল খামারের ক্ষতিগ্রস্থ মালিক সিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এতে তার খামারে থাকা ৬ হাজার কোয়েল পাখির মধ্যে ৩ হাজার পাখি ঝড়ে উড়িয়ে নিয়ে যায়। এসময় বেশ কিছু পাখি মারা যায়। তিনি আরো জানান ব্যাংক থেকে ঋণ নিয়ে এ খামারটি করেছিলেন। শেষ পর্ষন্ত তার এই সহায় সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)