ডিসির হস্তক্ষেপে বৃদ্ধ বাবা-মাকে জমি ফেরত দিলেন সন্তান

আপলোড তারিখঃ 2019-06-01 ইং
ডিসির হস্তক্ষেপে বৃদ্ধ বাবা-মাকে জমি ফেরত দিলেন সন্তান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: অবশেষে মেহেরপুরের কোমরপুরের সেই বৃদ্ধ বাবা-মা জমি ফিরে পেয়েছেন। মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে প্রতারণা করে বাবার সাথে জমি লিখে নেয়া হাশেম আলী তার বাবার নামে এক শতক জমি রেজিষ্ট্রি করে দিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর সাব-রেজিষ্ট্রি অফিসে গিয়ে হাশেম আলী তার বাবার নামে ওই জমি রেজিষ্ট্রি করে দেন। মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ‘এবার আমরা ওই জমিতে প্রধানমন্ত্রীর প্রকল্প অনুযায়ী ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের মাধ্যমে তাকে একটি ঘরে করে দেব।’ উল্লেখ্য, প্রতারণা করে জমি লিখে নিয়ে বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেয় হাশেম আলী নামের এক ব্যক্তি। দির্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন চেষ্টা করেও বাবা-মাকে বাড়িতে তুলে দিতে পারেন নি এমনকি জমিও ফেরত নিয়ে দিতে পারেননি। অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ওই বাবা-মা জমি ফিরে পেলেন এবং সেই জমিতে সরকারিভাবে ঘর নির্মানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)