শখের বসে পাওয়ারট্রিলার চালাতে যেয়ে বিপত্তি : শিশু জখম

আপলোড তারিখঃ 2019-06-01 ইং
শখের বসে পাওয়ারট্রিলার চালাতে যেয়ে বিপত্তি : শিশু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়াই শখের বসে বাবার পাওয়ারট্রিলার চালাতে যেয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুরুত্বর জখম হয়েছে শিশু আকাশ (১১)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিজ এলাকাতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যা গুরুত্বর জখম অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতারে নিয়ে আসে। আহত শিশু চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবারিয়া ছাগলাপাড়ার আবুল কামালের ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ এলাকাতেই ধান চাষের জন্য পাওয়ারট্রিলার দিয়ে জমি চাষ করছিল আবুল কামাল। এ সময় আকাশ পাওয়ারট্রিলার চালাতে চালাতে চাইলে তার পিতা তাকে নিয়ন্ত্রণের নিয়ম শিখিয়ে দিলে আকাশ পাওয়ারট্রিলার চালাতে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পাওয়ারট্রিলারের নিচে পড়ে যায়। এ সময় পাওয়ারট্রিলারের ফালে আকাশের মাথায়, হাতে ও পিঠে গুরুত্বর জখম হয়। পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে আনলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)