মৃত এহসানুল হক মালিক আলমডাঙ্গায় ২ টাকায় আইসিটি প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2019-06-01 ইং
মৃত এহসানুল হক মালিক আলমডাঙ্গায় ২ টাকায় আইসিটি প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ২ টাকায় আইসিটি ক্লাস কার্যক্রমের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০১৪ ব্যাচ ও স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে কে-টু লার্ন আইসিটি বিষয়ক ৫ দিনের কর্মশালাম গতকাল শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণের মূল উদ্যোক্ত বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র মুসাব ইবনে শাফায়েত। প্রধান অতিথি ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজী বিষয়ের শিক্ষক আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন হাজী দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ছাত্র পল্লব হোসেন, ইসলামী বিশ^ বিদ্যালয়ের ছাত্র আসিফ আলী, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র আতিক লাম, হাজী দানেষ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^ বিদ্যালয়ের ছাত্র আবু সাইদ আহম্মেদ বাধন। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাসেল, নাঈম, আবির, রাব্বি, স্বপ্ন ফাউন্ডেশনের মধ্যে উপস্থিত ছিলেন শিপন, দোল, অমি, মিস্টি, পিয়ালি, আনিকা, পিয়াল। সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, ৫ দিনে মোট ১৩০জন ২ টাকা ফ্রি দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)