ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি আফম সিরাজ সামজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সি আসাদুজ্জামান মুন্সি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, প্রভাষক ও কবি আসিফ জাহান, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, গবেষক ও কবি ডা. হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান কবি আরশাদুল আলম মন্টু। গাঙচিল কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় বক্তব্য রাখেন মীর শামছদ্দীন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার রশীদ সাগর, এ্যাডভোকেট নাসির উদ্দিন মঞ্জু, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটোম, শিক্ষক জামিরুল ইসলাম, বিশিষ্ট কবি ডা. জাকারিয়া আলম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস, শরিফুল ইসলাম রোকন প্রচার সম্পাদক, কবি গোলাম রহমান চৌধুরী, প্রেসক্লাব সদস্য নাসির উদ্দিন, প্রেসক্লাবের সদস্য গোলাম সরওয়ার প্রমুখ। অনুষ্ঠানে লেখক ড. হেলাল উদ্দিনের `বর্ণ বিজ্ঞান` বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এদিকে, আলমডাঙ্গা পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুকের আয়োজনে গোবিন্দপুর গ্রামের ৬টি মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দপুর জামে মসজিদ, এক্সেঞ্জনপাড়া মসজিদ, নওদা বন্ডবিল জামে মসজিদ, দোয়ারপাড়া জামে মসজিদ, গোবিন্দপুর দক্ষিণপাড়া মসজিদ ও তামালতলা মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর জামে মসজিদে ইফতার পূর্ব আলোচনা সভায় পৌর কাউন্সিলর জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, বিশিষ্ঠ ব্যবসায়ী মজিবার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। আলোচনা সভায় উপস্থাপনা করে জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।
জীবননগর:
জীবননগর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জীবননগরের একটি অভিজাত হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, ডা. রফিকুল ইসলাম মিল্টন, জীবননগর প্রেসক্লাবের সহসভাপতি জোয়াদ কামাল, যুগ্ম সম্পাদক আকিমুল ইসলাম, সাংবাদিক শামসুল আলম, জাহিদ বাবু, নারায়ণ ভৌমিক, সালাউদ্দিন কাজল, কাজী শামসুর রহমান চঞ্চল, মুন্সী খোকন, শেখ শামসুল আলম, মামুনুর রহমান, জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, জামাল হোসেন খোকন, শেখ শহিদ, মিঠুন মাহমুদ, মনিরুল ইসলাম, হুময়ান কবির, মারুফ মালেক ও এ আর ডাবলু উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাও.আব্দুল খালেক। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু।
কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মরহুম আ.রাজ্জাক মেম্বরের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা ও সাবেক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠুর ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সদস্য কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, দামুড়হুদা উপজেলা আ.লীগের সহসভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা শওকত আলী, জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক আ. সালাম বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম সম্পাদক শরীফ রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি অরণ্য আতিক, সাধারণ সম্পাদক হাশেম রেজা হাসমত, সাংগঠনিক সম্পাদক বিল্লাল, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।
গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের আয়োজনে এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলার নুরবাগ এতিম খানায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজিব ওয়াজেদ জয় পরিষদের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির উপ আপ্যায়ন সম্পাদক একলাসুজামান, মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন রেজা, অর্থবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা শাখার যুগ্মআহবায়ক তানভির ফুয়াদ নাহিদ, যুগ্ম আহবায়ক আশিকুজামান সবুজ, মাসুদ পারভেজ ও সদস্য আশাদুল ইসলাম সবুজসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এতিম শিশু-কিশোরদের সাথে ইফতার অনুষ্ঠানে অংশ নেয়।
এদিকে, মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভাটপাড়া-কষবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন। ধানখোলা ইউপি ছাত্রলীগের সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকনের একান্ত সহকারী সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুস সামাদ সোহাগ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু, মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, উপজেলা বঙ্গবন্ধু ফেডারেশনের সভাপতি জামিরুল ইসলাম, এমপির এম্বাসিডার ছাত্রনেতা আবির হামজা, ছাত্রনেতা সাংস্কৃতিক কর্মি সামিউজামান সামি, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির লিখন ও সহসভাপতি হোসাইনসহ মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
