আসছে ‘ফুলকি’ : ঝুঁকিতে চুয়াডাঙ্গা-মেহেরপুর

আপলোড তারিখঃ 2019-05-31 ইং
আসছে ‘ফুলকি’ : ঝুঁকিতে চুয়াডাঙ্গা-মেহেরপুর ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: শক্তিশালী বজ্রবৃষ্টি বলয় নিয়ে ধেয়ে আসছে ফুলকি। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যে তারা এ বজ্রবৃষ্টির সম্ভাব্য সময় গতকাল বৃহস্পতিবার থেকে ১০ জুন পর্যন্ত হতে পারে। তবে আজ শুক্রবার থেকে বজ্রবৃষ্টির বেগ আরও বাড়বে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ফুলকি চলতি বছরের ৭তম বৃষ্টি বলয় এবং তৃতীয় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। একটানা দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তারা আরো জানায়, ‘যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় তাই দেশের ৬৪ জেলায় কমবেশি বৃষ্টি থাকবে’। ‘বৃষ্টি বলয় ফুলকি চলাকালে তাপপ্রবাহ স্বাভাবিক থাকবে এবং কালবৈশাখী হবে’। ‘ফুলকির কারণে সবচেয়ে বেশি বজ্রপাত হতে পারে, সিলেট, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে।’ আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, বৃষ্টি বলয় ফুলকির সবচেয়ে ভয়াবহ বিষয় হলো ‘লাল বজ্রপাত’। যা সাধারণ বজ্রপাত অপেক্ষা অনেক শক্তিশালি। ‘লাল বজ্রপাত ঝুঁকিতে আছে খুলনা, যশোর, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা ও এর পার্শ্ববর্তী এলাকা’।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)