চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় কথিত সাংবাদিক সজিব আকবর আটক

আপলোড তারিখঃ 2019-05-31 ইং
চুয়াডাঙ্গায় মদ্যপ অবস্থায় কথিত সাংবাদিক সজিব আকবর আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে থাকা কথিত সাংবাদিক সজিব আকবরকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শহরের কেদারগঞ্জ ফিরোজ রোডে জনৈক উজ্জালের দোকানের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। আটক সজিব আকবার শহরের মালোপাড়ার মৃত কালা খার ছেলে। পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় সজিব আকবরকে কেদারগঞ্জ এলাকার ফিরোজ রোডে জনৈক উজ্জলের দোকানের সামনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ভবতোষ রায়সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মাতাল সজিব আকবরকে উদ্বার করে সদর হাসপাতলে নেয়। পরে তাকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাতাল সজিব আকবরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)