কার্পাসডাঙ্গায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-05-31 ইং
কার্পাসডাঙ্গায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লালের হোসেনের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরের সামনে কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সহসভাপতি অরণ্য আতিক, সাধারণ সম্পাদক হাসেম রেজা হাসমত, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক রাজু আহমেদ, সদস্য সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, কামরুজ্জামান রানা, সুলতান জসীম, ইকবাল রেজা, আল মামুন সোহাগ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)