মেহেরপুরে ঈদের জামাত কখন কোথায়?

আপলোড তারিখঃ 2019-05-30 ইং
মেহেরপুরে ঈদের জামাত কখন কোথায়? ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সকাল ৮-১৫ মিনিটে মেহেরপুরে প্রধান ঈদের জামাত এবং সকাল ৮-৩০ মিনিটের সময় ২য় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল ফিতরের আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সভায় সকাল ৭-৩০ মিনিটে সদর থানা, ৮-৪৫মিনিটে কোর্ট জামে মসজিদে এবং ৮-৪৫ মিনিটে মহিলাদের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈদের আগে ও পরে পটকা ফোটানো নিষিদ্ধ করাসহ শহরের প্রধান প্রধান সড়কের দু-পাশে সাজানো, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্তিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধাান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। এবার মেহেরপুর জেলায় মোট ৩শ’ ৭১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১শ’ ৬৩টি, গাংনী উপজেলায় ১শ’ ৬০টি এবং মুজিবনগর উপজেলায় ৪৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)