দামুড়হুদায় কালবৈশাখী ঝড়ে কলেজছাত্র নিহত

আপলোড তারিখঃ 2019-05-30 ইং
দামুড়হুদায় কালবৈশাখী ঝড়ে কলেজছাত্র নিহত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে মাহফুজুর রহমান (১৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এছাড়া ঝড়ে বিদ্যুতের খুটি ও গাছ-পালা উপড়ে গেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুৎতিক তারে উপর গাছ ভেঙ্গে পড়ে। এসময় খুটি ভেঙ্গে প্রায় ৭ ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়ে এলাকা। এছাড়া বেগমপুর, দুধপাতিলা ও দত্তনগর বৈদ্যুৎতিক খুটি এবং ব্যাপকভাবে গাছ-পালা ভেঙ্গে পড়ে। ঝড়ের সময় দর্শনা শ্যামপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে দর্শনা সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র মাহফুজুর রহমান (১৬) দর্শনা জোড়া বটতলা থেকে মোবাইল সিমকার্ড ক্রয় করে দৌড়ে বাড়ি ফেরার সময় সড়কে মুখ থুবড়ে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। মাহফুজুর রহমানের নামাজে জানাযা শেষে সকাল ১০টায় শ্যামপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)