চুয়াডাঙ্গায় ব্রিজ থেকে পড়ে যুবক মৃত্যুশয্যায়

আপলোড তারিখঃ 2019-05-30 ইং
চুয়াডাঙ্গায় ব্রিজ থেকে পড়ে যুবক মৃত্যুশয্যায় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর কমলার দোয়া ব্রিজ থেকে পড়ে রশিদ (৩০) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রশিদ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের মন্ডলপাড়ার সুরজ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় রশিদ ব্রিজের উপরে যায়। এসময় অন্ধকারে পা ফসকে ব্রিজ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, রশিদের মাথায় এবং পা’য়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)