দামুড়হুদায় ৫ লাখ টাকা মূল্যের চারটি গরু উদ্ধার

আপলোড তারিখঃ 2019-05-30 ইং
দামুড়হুদায় ৫ লাখ টাকা মূল্যের চারটি গরু উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে এ চারটি গরু উদ্ধার করে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল বুধবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, একইদিন রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৬ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ২টি ভারতীয় গরু উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)