কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2019-05-29 ইং
কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ৪ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সৈয়দা নাফিসা সুলতানার নেতৃত্বে কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে কার্পাসডাঙ্গা বাজারের রবিউল হোটেলে ৩ হাজার, ওমেদুল হোটেলে ৩ হাজার, আল ইসলাম হোটেলে ৩ হাজার, মোনতাজ ষ্টোরে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় তারা নগদে জরিমানার টাকা পরিশোধ করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ এস আই হাদীউজ্জামান হাদীসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)