আমবাগান ও লিচুর আড়তে পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2019-05-29 ইং
আমবাগান ও লিচুর আড়তে পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: `আম, লিচু, ফলমূলে ভরপুর, আমাদেরই মেহেরপুর`। মেহেরপুরে এখন আম লিচুর ভরা মৌসুম। নিরাপদ, বিষমুক্ত, সতেজ আম-লিচু সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন বাগান ও আড়তগুলোতে অভিযান চালিয়েছে মেহেরপুরের পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডিবি এবং জেলা পুলিশ বিভিন্ন আমবাগান ও লিচুর আড়তে অভিযান চালান। মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ অভিযানের মূল উদ্দেশ্য হলো আম লিচুতে যাতে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বনেট, কার্বাইড, ফরমালিন মেশাতে না পারে এবং অপরিপক্ক আম-লিচু বাজারজাত করতে না পারে। একই সাথে মেহেরপুরবাসীকেও এ বিষয়ে সতর্ক থাকতে এবং কোন অনিয়ম এবং অসঙ্গতি দেখলে পুলিশকে অবহিত করার আহবান জানিয়েছেন পুলিশ সুপার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)