ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা জজশীপ ও জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম ও জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) জিয়া হায়দারের আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মো. ইমাম হাসান, সিভিল সার্জন খায়রুল আলম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ কামাল হোসেন শিকদার, নীলা কর্মকার, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড’র সভাপতি শামসুজ্জামান, সিনিয়র সহকারী জজ ছানাউল্লাহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজেদুর রহমান, মানিক দাস, পাপিয়া নাগ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিহা নোশীন বর্ণী, সহকারী জজ মাহবুবা শারমিন, আরমান হুসাইন, নীলা খাতুন প্রমুখ।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল:
চুয়াডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘নৈতিক ও আধ্যাত্বিক শিক্ষা অর্জনে রোজার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক আব্দুশ শুকুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র জেনারেল ম্যানেজার প্রকৌশলী নূর মোহাম্মদ, জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আমির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (ডিসি প্রতিনিধি) মোহা. মেহেদি মাসুদ, ডা. একরামুল হক, ডা. আব্দুল লতিফ, ডা. আবুল হোসেন, ডা. আলাউদ্দীন আল আজাদ, ডা. মাহবুবুর রহমান মিলন।
বক্তারা বলেন, ‘রোজাদার ব্যক্তির সৎ ও পুণ্যবান থাকার প্রচেষ্টার মধ্য দিয়ে সমাজে নীতি-নৈতিকতা এবং সততার বহিঃপ্রকাশ ঘটে। রোজা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া তথা খোদাভীতি ও পরহেজগারি অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর অসন্তুষ্টির ভয়ে তাঁর নিষেধসমূহকে পরিহার করা, ¯্রষ্টার ভালোবাসায় বিন¤্রভাবে তাঁর যাবতীয় আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন করা এবং তাঁর সন্তুষ্টি লাভের জন্য আপ্রাণ চেষ্টা করা। এক কথায় সব ধরনের অকল্যাণকর ও গুনাহর কাজ বর্জন করা এবং সব ধরনের কল্যাণময় ও সওয়াবের কাজ পালন করার নামই তাকওয়া। রোজা মানুষের মধ্যে সর্বতোভাবে এ তাকওয়া সৃষ্টি করে দেয়।’
বিডিএমএ দোয়া ও ইফতার মাহফিল:
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মঞ্জুরুল ইসলাম বেলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালীউর রহমান নয়ন, জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. এহসানুল হক তন্ময়, মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান, ডা. আওলিয়ার রহমান, ডা. মিজানুর রহমান, ডা. শফিকুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন (বিডিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি ডা. হারুন অর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক ডা. রবিউল ইসলাম, কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আক্তারুজ্জামান প্রমুখ।
আলমডাঙ্গা:
ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান মারজাহান নিতু, ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, ইসলাম ব্যাংক চুয়াডাঙ্গা শাখার এসএ ভিপি নুরুজ্জামান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। ইসলাম ব্যাংক আলমডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার ওলিউর রহমানের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।
কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক শওকত আলীর পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছ। গতকাল মঙ্গলবার তার নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীসহ, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
মেহেরপুর:
মেহেরপুরে প্রবীণ হিতৈষী সংঘ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা শাখা প্রবীণ হিতৈষী সংঘ’র আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কবি নজরুল শিক্ষা মঞ্জিল হাইস্কুলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল। সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ’র সভাপতি ডা. রমেশচন্দ্র নাথ। দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম, প্রবীণ হিতৈষী সংঘ’র সহ-সভাপতি এ কেএম আতাউল হাকিম লাল মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান মজনু প্রমুখ। এ ছাড়াও প্রবীণ হিতৈষী সংঘ’র সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
