চুয়াডাঙ্গার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-২

আপলোড তারিখঃ 2019-05-29 ইং
চুয়াডাঙ্গার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরসহ পৃথক স্থানে ইজিবাইক ও মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ ও এক শিশু গুরুত্বর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দু’টি দুর্ঘটনা ঘটে। এ সময় তাদরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার মৃত খোদা বক্সের ছেলে মল্লু শেখ (৬৫) ও আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ভুগোলবগাদি গ্রামের সোহাগ মোড় এলাকার মেহেরুন ইসলামের মেয়ে সুরাতন (৮)। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হলপাড়ার পান্না সিনেমা হলের সামনের মসজিদ থেকে নামাজ পাড়ে রাস্তা পার হচ্ছিলো মল্লু শেখ। এ সময় স্টেশনমুখী একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় মল্লু শেখ রাস্তার উপর ছিটকে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখে। এদিকে, নিজ বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়েছে শিশু সুরাতন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে শিশু সুরাতনের কোমড়ের আঘাত গুরুত্বর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সাজার্রি ওয়ার্ডে ভর্তি রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)