কালীগঞ্জের শিশু ঢাকায় উদ্ধার : অপহরণকারী আটক

আপলোড তারিখঃ 2019-05-29 ইং
কালীগঞ্জের শিশু ঢাকায় উদ্ধার : অপহরণকারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রাম থেকে অপহরণ হওয়া ৪র্থ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামে আত্মীয় পরিচয়ে বেড়াতে এসে রিয়াদ হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারী তাইজুল ইসলাম স্বপন ওরফে মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। মুন্না কালীগঞ্জ উপজেলার বগেরগাছি গ্রামের শুকুর মোল্লার ছেলে। অপহরণের শিকার রিয়াদ উপজেলার একই গ্রামের ফারুক হোসেনের ছেলে। পুলিশ জানায়, শিশু রিয়াদকে অপহরণের পর ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায় রাখা হয়। এরপর মোবাইলে শিশু রিয়াদের পরিবারের কাছে ৩ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। একপর্যায়ে ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। উদ্ধারের সমগ্র বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশ তদারকি করে। প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীর পরিচয় শনাক্ত করা হয়। এরপর বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা দেওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমে অপহরণকারী স্বপনকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের একটি বাসা থেকে শিশু রিয়াদকে উদ্ধার করা হয়। শিশু উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেন বলেন, মোবাইল ট্রাকিং করে সোমবার রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে শিশু রিয়াদকে উদ্ধার ও অপহরণকারী স্বপনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান এর মাধ্যমে শিশুটিকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)