ভারতীয় মহিষসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-05-29 ইং
ভারতীয় মহিষসহ বিভিন্ন মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চারটি ভারতীয় মহিষসহ থ্রী-পিস উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। চুয়িাডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৮৯/৬-আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ৪টি মহিষ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। উদ্ধারকৃত মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপরদিকে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ২৪টি ভারতীয় থ্রীপিচ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)