চুয়াডাঙ্গায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

আপলোড তারিখঃ 2019-05-29 ইং
চুয়াডাঙ্গায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: ২০১৯ সালে চুয়াডাঙ্গা জেলা থেকে সরকারি/বেসরকারি পর্যায়ে হজযাত্রীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী দিকনির্দেশনামূলক নানা আলোচনা শেষে এ কর্মশালার সমাপনী হয়। এর আগেগত পরশু সোমবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান এবং ইফা-চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম। আয়োজকরা জানান, প্রথমদিন জেলার ১০৬ জন বেসরকারি ও ১১ জন সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীর অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। মঙ্গলবার ১৩৭জন হজযাত্রীর অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালার মধ্যদিয়ে এ আয়োজনের সমাপনী করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)