ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

আপলোড তারিখঃ 2019-05-28 ইং
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ সোহরাব হোসেন নামে এক ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, শহরের বিষয়খালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সোহরাব হোসেনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। গ্রেফতারকৃত সোহরাব হোসেনের নামে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)