কুষ্টিয়া জোনে শ্রেষ্ঠ হওয়াসহ প্রথম স্থান অধিকার

আপলোড তারিখঃ 2019-05-28 ইং
কুষ্টিয়া জোনে শ্রেষ্ঠ হওয়াসহ প্রথম স্থান অধিকার ছবির ক্যাপশন:
বিতর্ক প্রতিযোগীতায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের আবার সাফল্য মেহেরাব্বিন সানভী: ন্যাশনাল ডিবেট ফেডারেশনের আয়োজনে কুষ্টিয়া জোনের বিতর্ক প্রতিযোগীতায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ আবারো রেখেছে সাফল্যের স্বাক্ষর। বারোয়ারি বিতর্কে প্রথম স্থান অধিকারসহ কয়েকটি বিষয়ে এ কলেজের শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছে কুষ্টিয়া জোনের শ্রেষ্ঠত্বে। এদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের এ সাফ্যলে কৃর্তি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গত রোববার চুয়াডঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান তাদের এ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান। গত শুক্রবার কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে কুষ্টিয়া জোনের (কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা) ৫ জেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে ২য় এনডিএফ বিডি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ অংশগ্রহণ করে। বারোয়ারি বিতর্কে কুষ্টিয়া জোনে চ্যাম্পিয়ন হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্রী সৌম্যজিতা শ্রুতি। সংসদীয় বিতর্কে সৌম্যজিতা শ্রুতি, সাগর নেওয়াজ এবং মাশরাফি মর্তুজার দল টপ ৪ একটি দল হিসেবে জায়গা করে নেয়। বারোয়ারি বিতর্কে ৯ম হয় আসাদ। কুইজে স্থান করে নেয় দ্বাদশের শিক্ষার্থী জিহান ও ইশান। পুরো প্রতিযোগীতা এবং কর্মশালায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান অতিথি হিসেবে থাকাসহ বিচারকের দায়িত্বও পালন করেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান। তার সুদক্ষ নেতৃত্বেই কলেজের বিতর্ক টিম পরিচালিত এবং প্রশিক্ষিত। এছাড়াও ২য় এনডিএফ বিডি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালায় সাগর, সালমা, শুভ, লিমন, সাইদুর, মাশরাফি, আসাদ, জিহান, ইশান, নাজমুল কৃতিত্বের স্বাক্ষর রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)