মেহেরপুরে লিচুর বাম্পার ফলন : দামে হতাশ চাষী !

আপলোড তারিখঃ 2019-05-28 ইং
মেহেরপুরে লিচুর বাম্পার ফলন : দামে হতাশ চাষী ! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: চলতি বছরে মেহেরপুরে লিচুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভাল হলেও বর্তমান বাজার দরে চাষীরা হতাশ। গত বছরের তুলনায় এবার কাউন প্রতি ৪০০-৫০০ টাকা কম দামে লিচু বিক্রি করতে হচ্ছে বলে জানালেন চাষীরা। এর ফলে লাভবান হতে পারছেন না চাষীরা। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় আমের ফলন বিপর্যয় হলেও লিচুর বাম্পার ফলন হয়েছে। বাগানগুলো থরে থরে ঝুলছে আটি, বোম্বায়, মোজাফ্ফরি, বেদানা ও চাইনা-৩ জাতের লিচু। চলতি বছরে লিচুর মুকুল আসার পর থেকে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় লিচুর আকার ও রং বেশ ভাল হয়েছে। এবার লিচু কালার করতে কোন প্রকার ফরমালিন বা কেমিক্যাল ব্যবহার করছেন না বলে জানান বাগান মালিকরা। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুর জেলায় লিচুর বাগান আছে ৬০০ হেক্টর জমিতে। চাষীরা জানান, গতবারের তুলনায় এবার লিচুর দাম অনেক কম। বর্তমানে বাজারে এক কাউন লিচু বিক্রি হচ্ছে ১১শ-১৪শ টাকা, যা হওয়ার কথা ছিল ২ হাজার টাকার উপরে। ব্যবসায়ীরা বলছেন দেশের বিভিন্ন অঞ্চলে একই সাথে লিচু বাজারজাত হওয়ায় চাহিদার তুলনায় আমদানী বেশি হয়ে যাচ্ছে ফলে লিচুর দাম কম। সদর উপজেলা কৃষি অফিসার মো. মোশাররফ হোসেন জানান, এবার লিচুর বাম্পার ফলন হয়েছে তাই বাজার দর যাই থাক চাষীরা লাভবান হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)