ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া নবনির্বাচিত বাজার কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেকদের বিদায় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির প্রধান নির্বাচন কমিশনার শেখ শফিকুল ইসলাম মোক্তার নবনির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। শপথ ও দায়িত্বভার গ্রহণের পূর্বে বিদায়ী আন্দুলবাড়ীয়া বাজার (এডহক) কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিরুল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, ৬নং ওয়ার্ডের মেম্বার বাহা উদ্দীন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নবনির্বাচিত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মুন্সী সালাহউদ্দীন লাল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ। সবশেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বাজারের উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
