মূহুর্তেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয়তলা ফাঁকা

আপলোড তারিখঃ 2019-05-27 ইং
মূহুর্তেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয়তলা ফাঁকা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তৃতীয়তলার গাইনি ওয়ার্ডে একটি অক্সিজেনের সিলিন্ডার থেকে নাট খুলে ধোয়া বের হলে মূহুর্তেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে রোগীরা ছোট শিশুদের নিয়ে দ্বিতীয়তলায় নামতে থাকে। মূহুর্তেই শিশু ওয়ার্ড ও গাইনি ওয়ার্ড ফাঁকা হয়ে যায়। সিড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামার সময় কয়েক’জন প্রসূতি পড়ে গিয়ে সামান্য আহতের ঘটনা ঘটে। এমনকি এ খবর নিচে গেলে রোগীরা হাসপাতাল চত্ত্বরে এসে জড়ো হতে থাকে। গতকাল রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগী ও তার স্বজনেরা আগুন আতঙ্কে দিকবিদিক ছুটছে। তবে আগুনের কোন আলামত নাই। ওয়ার্ডের ভিতরে গিয়ে আসল রহস্য বেরিয়ে আসে। ওয়ার্ডের কয়েক রোগী জানান, হঠাৎ অক্সিজেনের সিলিন্ডাতের নাট খুলে যাওয়ায় ধোয়ার মত বের হতে থাকে অক্সিজেন। এতে এক নারী আতঙ্কে চিৎকার আগুন আগুন করতে করতে ওয়ার্ড থেকে বেড়িয়ে যায়। এসময় ওয়ার্ডে অন্যান্য রোগীরাও আতঙ্কে নিচে নেমে আসতে থাকে। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার ও ডিফেন্স সার্ভিসের কর্মীরা ছুটে আসেন। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সবাইকে আতঙ্কিত না হবার জন্য অনুরোধ করে। পরে রোগীরা নিজ নিজ ওয়ার্ডে ফিরে যায়। এদিকে, খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী হাসপাতালে ছুটে আসেন। এসময় সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেন এবং রোগীদের সার্বিক খোঁজখবর নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)