মৌচাকে ঢিল: দামুড়হুদায় যুবক আহত

আপলোড তারিখঃ 2019-05-27 ইং
মৌচাকে ঢিল: দামুড়হুদায় যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার কেশবপুরে মৌমাছির আক্রমণে রাসেল (১৭) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত যুবক দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের হঠাৎপাড়ার আমির হামজার ছেলে ও চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। জানা যায়, রোববার সকালে এলাকার রথতলার মাঠে নিজেদের আম বাগানে আম পাড়তে যায় রাসেল। বাগানের একটি আমগাছের ডালে দীর্ঘদিন ধরে থাকা একটি মৌচাককে লক্ষ্য করে ঢিল ছুড়লে মৌচাকের সমস্ত মৌমাছি একত্রে রাসেলকে আক্রমণ করে। এ সময় সে প্রচন্ড গরম অনুভব করলে দৌড়ে বাগানের অদূর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেয়। এ সময় স্থানীয়া ঘটনা জানতে পেরে নদী থেকে তাকে তুলে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন থাকা অবস্থায় রাসেলের অবস্থার কোন উন্নতি না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা সদর হাসাতালে রেফার্ড করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৌমাছির আক্রমণে আহত যুবক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় ছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)