শফিকুল ইসলামকে সিজেএডির অভিনন্দন

আপলোড তারিখঃ 2019-05-27 ইং
শফিকুল ইসলামকে সিজেএডির অভিনন্দন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কৃতি সন্তান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি সমীকরণ প্রতিবেদন: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে চুয়াডাঙ্গা জার্নালিস্টস এসোসিয়েশন, ঢাকা (সিজেএডি)। গতকাল রোববার মালিবাগের সিআইডি প্রধান কার্যালয়ে তাঁকে ফুলের শুভেচ্ছা জানান সিজেএডির নেতৃবৃন্দ। সিজেএডির নেতৃবৃন্দ বলেন, ‘সিআইডি প্রধান শফিকুল ইসলাম চুয়াডাঙ্গার কৃতি সন্তান। চুয়াডাঙ্গাবাসীর গর্ব তিনি। তিনি একজন সৎ ও নিষ্ঠবান মানুষ। তাঁর নেতৃত্বে সিআইডি উত্তোরত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।’ এসময় উপস্থিত ছিলেন সিজেএডির সভাপতি এনামুল হক (ফিনান্সিয়াল এক্সপ্রেস), সাধারণ সম্পাদক বকুল আহমেদ (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক এসকে লিটন (মাইটিভি), অর্থ সম্পাদক হারুন অর রশীদ (প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক জুলহাস কবীর সুজন (আরটিভি), দপ্তর সম্পাদক নুহু আব্দুল্লাহ (ইত্তেফাক), সদস্য আখতারুজ্জামান, সালাহ উদ্দিন আহমেদ সেতু, আসলাম অর্ক প্রমূখ। শফিকুল ইসলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্দ বিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মো. শওকত আলী ও মাতার নাম বেগম সুফিয়া খাতুন। শিক্ষা জীবনে তিনি আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ৮ম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি এএসপি হিসাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খাগড়াছড়ি জেলা ও মৌলভীবাজার জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পদোন্নতি ক্রমে অতিরিক্ত পুলিশ সুপার পদে খাগড়াছড়ি জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এরপর তিনি পুলিশ সুপার হিসাবে ৭ এপিবিএন-পটুয়াখালী জেলা, ২ এপিবিএন-সুনামগঞ্জ জেলা, কুমিল্লা জেলায় অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ত্ব পালন করেন। তিনি অতিরিক্তি পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ডিআইজি, চট্রগ্রাম রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালের ২০ নভেম্বর অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ হেডকোয়ার্টাসে যোগদান করেন। গত ১৬ মে সিআইডির প্রধান হিসেবে যোগদান করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)