আমঝুপি হিজুলীতে বিকাশের দোকানে হামলা-ভাঙচুর

আপলোড তারিখঃ 2019-05-27 ইং
আমঝুপি হিজুলীতে বিকাশের দোকানে হামলা-ভাঙচুর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামে পূর্বশত্রুতার জেরে এক বিকাশ ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিকাশ ব্যবসায়ী আখতারুজ্জামান লাল্টু আহত হয়েছেন। গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত লাল্টু বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত লাল্টু জানান, ‘পূর্বশত্রুতার জের ধরে ঘটনার সময় প্রতিপক্ষ আলতাফ হোসেনের ছেলে মাসুদ তার দলবল নিয়ে দোকানে হামলা চালায়। এসময় দোকান ও দোকানের সামনে থাকা মোটরসাইকেলটি ভাঙচুর করে। প্রতিবাদ করতে গেলে তারা আমার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)