হরিশপুরে ৫৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2019-05-26 ইং
হরিশপুরে ৫৮০ পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের হরিশপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছানারুল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। আটকৃকত ছানারুল ইসলাম একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আটক করা হয়। জানা যায়, শনিবার দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার হরিশপুর গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে বিকাল সাড়ে ৩টার দিকে হরিশপুর পুরানো ফার্ম নামক স্থানে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছানারুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)