দর্শনায় মোটরসাইকেল-সিএনজি দুর্ঘটনায় আহত-২

আপলোড তারিখঃ 2019-05-26 ইং
দর্শনায় মোটরসাইকেল-সিএনজি দুর্ঘটনায় আহত-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনা হঠাৎপাড়ায় মোটরসাইকেল-সিএনজি দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার সাদেক আলী মল্লিকপাড়ার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে শহিদুল শেখ (৫০) ও তার ছেলে রাব্বি শেখ (২২)। জানা যায়, শনিবার ব্যবসায়ীক কাজে জীবননগর থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা ফেরার পথে দর্শনা হঠাৎপাড়া নামক স্থানে একটি সিএনজি হঠাৎ করেই বাক নিলে সিএনজির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে শহিদুল শেখ ও রাব্বি শেখ। এতে দু’জনেই জখম হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান শহিদুল শেখের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে হাসপাতালের সাজার্রি ওয়ার্ডে ভর্তি রাখে ও রাব্বি শেখকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)