এমপি-ডিসি-সিওসহ বিশিষ্টজনদের অংশগ্রহন

আপলোড তারিখঃ 2019-05-25 ইং
এমপি-ডিসি-সিওসহ বিশিষ্টজনদের অংশগ্রহন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল বিশেষ প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন্স মাঠে এ আয়োজন করা হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) এর আমন্ত্রণে অনুষ্ঠানে অতিথি হিসাবে অংশ নেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমাম হাসান মৃধা, সিভিল সার্জন ডা. খায়রুল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিয়া হায়দার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক বিশ^াস, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. মুহা. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ^াস, অর্থ সম্পাদক আলী রেজা সজল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। জনপ্রতিনিধিদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমানসহ ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। `` সাংবাদিকদের মধ্যে ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, এ্যাড. মানিক আকবর, আহাদ আলী মোল্লা, নাসির উদ্দীন, শাহার আলী, রফিক রহমান, বিপুল আশরাফ, আরিফুল ইসলাম ডালিমসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। আরও উপস্থিত ছিলেন জেলার সকল বিচার বিভাগীয় ও প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহসহ জেলা পুলিশের সকল বিভাগীয় প্রধান ও সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)