৭০ লিটার বাংলা মদসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2019-05-25 ইং
৭০ লিটার বাংলা মদসহ যুবক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে বাংলা মদসহ শিবু দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিবু দাস চুয়াডাঙ্গা জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ার জীবন দাসের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহাসিন হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাংলা মদ নিয়ে মাগুরায় যাচ্ছিল শিবু দাস। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকবাংলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)