আলমডাঙ্গার পারকুলায় একই পরিবারের ৫ জন আটক

আপলোড তারিখঃ 2019-05-25 ইং
আলমডাঙ্গার পারকুলায় একই পরিবারের ৫ জন আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পারকুলা গ্রামের একই পরিবারের ৫ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে আটক করে। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট মামলায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। থানাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের নাছের আলীর ছেলে জাহাঙ্গীর, কফিল উদ্দীনের ছেলে কুতুব আলী, রবিউল ইসলামের ছেলে লাল্টু, নিমাইয়ের ছেলে আনারুল, জাহাঙ্গীরের স্ত্রী পলি খাতুনকে কোর্টের আদেশকৃত গ্রেফতারি পরোয়ানার আদেশে গত বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গতকাল শুক্রবার আটকৃত ৫ জনকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)