স্ত্রীর করা চুরি মামলায় ডেকোরেটর ব্যবসায়ী খসরু শ্রীঘরে!

আপলোড তারিখঃ 2019-05-24 ইং
স্ত্রীর করা চুরি মামলায় ডেকোরেটর ব্যবসায়ী খসরু শ্রীঘরে! ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: প্রথম স্ত্রীর দায়েরকৃত চুরি মামলায় বিশিষ্ট ডেকোরেশন ব্যবসায়ী আলমডাঙ্গার কোর্টপাড়ার খসরু জেলহাজতে। গত বুধবার সন্ধ্যারাতে আলমডাঙ্গা থানা পুলিশ নিজ বাড়ি থেকে খসরুকে আটক করে। গতকাল দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করে। ডেকোরেটর ব্যবসায়ীর বিরুদ্ধে দায়েরকৃত চুরি মামলা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। জানা গেছে, আলমডাঙ্গার কোর্টপাড়ার নজির উদ্দিনের ছেলে বিশিষ্ট ডেকোরেটর ব্যবসায়ী খসরু কয়েক বছর আগে বিয়ে করেন ডা. মোস্তফার মেয়েকে। বিয়ের পর স্ত্রীর মাধ্যমে ডাক্তারের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা নেন তিনি বলে অভিযোগ রয়েছে। টাকা নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে খসরুর সাথে তার স্ত্রীর দ্বন্দ্ব হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এদিকে, সাবেক স্ত্রী তার নামে স্বর্ণালঙ্কার চুরি সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করে। এ মামলার আসামী হিসেবে পুলিশ খসরুকে বুধবার রাতে গ্রেফতার করে বৃহস্পতিবার জেলা কারাগারে প্রেরণ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)