গাংনীতে ছাদ ভেঙ্গে গৃহিনীর মৃত্যু!

আপলোড তারিখঃ 2019-05-24 ইং
গাংনীতে ছাদ ভেঙ্গে গৃহিনীর মৃত্যু! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলার করমদি গ্রামে বাড়ির প্রধান ফটকের ছাদ ভেঙ্গে রাবেয়া খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গেটের ফটকের ছাদ ভেঙ্গে আহত হয় রাবেয়া খাতুন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাবেয়া খাতুন ওই গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়ির নতুন ফটক নির্মাণ করেছেন করমদি গ্রামের গোসাইডুবি পাড়ার প্রয়াত পুলিশ সদস্য ওসমানের স্ত্রী রাবেয়া খাতুন। গতকাল বৃহস্পতিবার ভোরে ফটকের নিচ দিয়ে বাইরে যাচ্ছিলেন রাবেয়া খাতুন। এসময় আকস্মিক ফটকের ছাদ ভেঙ্গে রাবেয়ার মাথার উপরে পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা দেয়। পথে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)