আলমডাঙ্গায় শ্লীলতাহানির ঘটনায় সানোয়ার আটক

আপলোড তারিখঃ 2019-05-24 ইং
আলমডাঙ্গায় শ্লীলতাহানির ঘটনায় সানোয়ার আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক গৃহবধূর দায়েরকৃত যৌন হয়রানি মামলায় সানোয়ার হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের এক গৃহবধূ গত ২০ মে গাংনী উপজেলায় আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কসবা মাঠের ভেতর পাখিভ্যান থামিয়ে গাংনী উপজেলার আমতৈল গ্রামের লোকমান হোসেনের ছেলে সানোয়ার হোসেনসহ কয়েকজন তাকে নামিয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে ওই গৃহবধূ। ওই এজাহারের ভিত্তিতে পুলিশ গত বুধবার রাতে সানোয়ারকে আটক করে। গতকাল পুলিশ তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)